এইচএসএলসি -এর ফল থেকে শিক্ষা নিয়ে বরাক উপত্যকায় এগিয়ে যেতে হবে
——————————–
গুণগত, প্রণালীবদ্ধ অধ্যয়নে গুরুত্ব দিলে পরীক্ষায় ভালো ফল সম্ভব ; শিলচরে বার্তা ‘সিআর ক্লাসেস’ বিশেষজ্ঞদের
—————————-
একুশে এপ্রিল থেকে টুয়েলভ এবং পঁচিশে এপ্রিল থেকে ইলেভেন-এর ক্লাস শুরু
——————————
‘নিট’,’জেইই’ প্রস্তুতি পর্বের জন্য এখন আর বাইরে যেতে হবে না।
কোনও কোনও ক্ষেত্রে গুণগত শিক্ষার অভাবেই এ বার কাছাড় জেলা তথা বরাক উপত্যকায় হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ফল ভালো হয়নি।উৎকর্ষতা বজায় রাখার পাশাপাশি নতুন প্রশ্নাবলীর উপর এখন বিশেষ গুরুত্ব আরোপ করতে হয়।’জাতীয় শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ’- এর পাঠ্যক্রমের সঙ্গে সাযুজ্য রেখে সাম্প্রতিক কালে বিভিন্ন ধরনের প্রশ্ন সন্নিবিষ্ট হচ্ছে। ছাত্রছাত্রীদের এ ব্যাপারে সম্যকভাবে অধ্যয়নের প্রয়োজন রয়েছে। শিলচরে ন্যাশনাল হাইওয়ে প্রদীপ লেনে ‘সিআর ক্লাসেস’-এর পক্ষ থেকে সাংবাদিকদের এ কথা বলেন রসায়নশাস্ত্রের বিশেষজ্ঞ রাহুল দে।তিনি বলেন,ছাত্রছাত্রীদের পড়াশোনায় আরও বিকাশের ক্ষেত্রে সময়ের সঙ্গে তাল মিলিয়ে ,যুগোপযোগী প্রণালীবদ্ধ শিক্ষা ব্যবস্থাকে অনুসরণ করতে হবে।তিনি দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলেন যে, ‘নিট’,’জেইই’ প্রস্তুতি পর্বের জন্য এখন আর বাইরে যেতে হবে না।এ ক্ষেত্রে ‘সিআর ক্লাসেস’ অত্যন্ত নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান।
‘সিআর ক্লাসেস’ নিয়ে ব্যাখ্যা করেন জীববিদ্যার অধ্যাপক তীর্থঙ্কর রায়।তিনি বলেন ,কাছাড়ে এই যে পরীক্ষার ফল আশানুরূপ হলো না ,তা থেকে শিক্ষা নিয়ে এটিকে প্রত্যাহ্বান হিসেবে নিতে হবে ; যাতে আগামী বছর সঠিকভাবে পড়াশোনা করে, এইচএসএলসি ,এইচএস-এ শতাংশ ,মেধা সব দিক থেকেই ভালো ফল করা যায়।
পদার্থ বিজ্ঞানের অধ্যাপক সৌরভ দত্ত
বলেন ,এ অঞ্চলের পড়ুয়াদের মেধা বিকাশে নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। শিলচর ন্যাশনাল হাইওয়ে প্রদীপ লেনে ‘সিআর ক্লাসেস’-এ একুশে এপ্রিল থেকে টুয়েলভ এবং পঁচিশে এপ্রিল থেকে ইলেভেন-এর ক্লাস শুরু হবে।এ ছাড়া ফিজিক্স -এর এইচসি বার্মা,পাথফাইন্ডার,এসএস ক্রটপ ,ইরোডব প্রভৃতি বই থেকে কোয়ালিটি কোশ্চেন নিয়ে ‘সিআর ক্লাসেস’সঠিক দিশা দেখাবে।গণিতশাস্ত্রের কৃতী অধ্যাপক হিসেবে রয়েছেন প্রান্তিক দে ।
যোগাযোগের মোবাইল নাম্বার
+91 7002182609
