বিশেষ প্রতিনিধি: শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে নানা অভিযোগ। বহির্বিভাগে অভিজ্ঞ চিকিৎসকদের অনুপস্থিতি লক্ষণীয়।বিভিন্ন স্থান থেকে আসা রোগীদের আত্মীয়-পরিজনরা সিসিএল এবং ক্যাশ কাউন্টারে কর্মীদের যথাসময়ে না পেয়ে প্রচণ্ড হয়রানির শিকার হচ্ছেন।প্রাথমিক চিকিৎসার জন্য আগত রোগীদের কার্ড কাউন্টারের সংখ্যা অপর্যাপ্ত হওয়ায় বাইরের রোগী ও পরিজনরা চরম যন্ত্রণাক্লিষ্ট ।অন্য দিকে ; প্রতিনিয়ত অর্থ, মোবাইল ফোন চুরি হয়ে গেলেও নেই কোনও প্রতিকার ; উঠেছে এমন অভিযোগের কথা।
