মেঘালয়ের কয়লা খাদান শ্রমিক পরিবারের বুকফাটা আর্তনাদ আর কান্না কি সরকারের কর্ণকুহরে যাচ্ছে ? কেন্দ্রীয় কয়লা মন্ত্রী জি কিষাণ রেড্ডি জানিয়ে দিয়েছেন ,এই কয়লা খনি অবৈধ।এ কথা বলেই কি দায়মুক্ত কেন্দ্রীয় সরকার?কয়লাকে ঘিরে যে শক্তিশালী মাফিয়া চক্র রয়েছে,এদের বিরুদ্ধে পদক্ষেপ নেই কেন ?এই অঞ্চলে কার মদতপুষ্ট হয়ে ‘ব্ল্যাক ডায়মন্ড’ কালো হিরে কয়লাকে ঘিরে চলছে বড় মাপের ‘সিন্ডিকেট-রাজ’ ? এ নিয়েই “নিউজটিউজ বাংলাক্রম লাইভ”-এর বিশ্লেষণ।
